সময় এখন ড্রোন যুদ্ধের

৩ মার্চ, ২০২০ ১৫:৫০  
ফাইটার জেট প্লেনের যুগ শেষ। সামনে যুদ্ধ হবে স্বনিয়ন্ত্রিত ড্রোন দিয়ে। ফ্লোরিডার এয়ার ওয়ার ফেয়ার সিম্পোজিয়ামে এয়ারফোর্স অফিসারদের এক অনুষ্ঠানে এমনটাই জানালেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক। ইলন মাস্ক বলেন, অনেক ব্যয় বহুল ফাইটার জেট প্লেনের ভূমিকা নেবে রিমোর্ট কন্ট্রোলড ড্রোন। তবে, ড্রোন দিয়ে যুদ্ধ হোক এটা আমাদের কাম্য নয়, কিন্তু ভবিষ্যতে এটাই আমরা দেখবো। তিনি আরও বলেন, এফ-৩৫ ফাইটার লাইটনিং ২ যুদ্ধ বিমান নির্মাতা কোম্পানি লকহিড মার্টিনের প্রতিদ্বন্দ্বী প্রয়োজন। তাদের তৈরি প্লেনের দাম পরিশোধে পেন্টাগন ও জন সাধারণের প্রচুর অর্থ খরচ হয়েছে। তবে, এফ-৩৫ ফাইটার জেটগুলোতে সফটওয়্যারজনিত বিভিন্ন ধরণের সমস্যা আছে। ইলন টুইটে এই প্রসঙ্গে লেখেন, ফাইটারজেটের কমপিটিটর হিসেবে রিমোর্ট কন্ট্রোল ড্রোনই যথেষ্ঠ। মার্কিনরা এফ-৩৫ এর বিভিন্ন সংস্করণ ব্যবহার করেন। গত বছরেই লকহিড মার্টিনের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ৩৪ বিলিয়ন ডলার ব্যয়ে ৪৭৮টি এফ-৩৫এস নির্মাণে একটি চুক্তি হয়।